Class 10
Economics Chapter 2 QUESTIONS & ANSWERS
সেবা (আসাম) দশম শ্রেণী অর্থনীতি (সমাজবিজ্ঞান)
দ্বিতীয় অধ্যায়: অর্থনৈতিক উন্নয়ন
দ্বিতীয় অধ্যায়:
অর্থনৈতিক উন্নয়ন
QUESTIONS
& ANSWERS
প্রশ্ন এবং উত্তর
সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর
Q.1. পুরো নাম লেখ HDI, UNDP,
HPI, NITI
Ans:- HDI = Human Development
Index অর্থাৎ
মানব
উন্নয়ন সূচক।
UNDP
= United Nations Development Programme
HPI = Human Poverty Index অর্থাৎ মানব
দারিদ্র সূচক।
NITI = National Institute for
Transforming India Aayog
Q.2. ভারতে কোন সালে প্রথম মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করা হয়?
Ans:- ভারতে কোন
1990 সালে প্রথম
মানব
উন্নয়ন প্রতিবেদন প্রকাশ
করা
হয়।
Q.3. কোন সাল ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার ভিত্তি বছর ছিল?
Ans:- ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার ভিত্তি বছর ছিল 1 এপ্রিল 1951 সাল থেকে 31 মার্চ 1956 সাল ।
Q.4. ভারতে কখন থেকে পঞ্চবার্ষিক পরিকল্পনার বিলুপ্তি ঘটে এবং NITI
আয়োগের কাজ শুরু হয়?
Ans:- ভারতে দ্বাদশতম (12 তম)
পঞ্চবার্ষিক পরিকল্পনা অর্থাৎ 2014 সালে
NITI আয়োগ
গঠনের পর 2015 সালের 1 জানুয়ারি থেকে পঞ্চবার্ষিক পরিকল্পনার বিলুপ্তি ঘটে এবং NITI আয়োগের কাজ শুরু হয়
Q.5. ভারতের NITI
আয়োগের সভাপতি কে?
Ans:- NITI আয়োগের সভাপতি হলেন দেশের
প্রধানমন্ত্রী
Q.6. ভারতের NITI
আয়োগের প্রথম বৈঠক কখন ও
কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Ans:- 2015 সালের 7 ফেব্রুয়ারিতে ভারতের
NITI আয়োগের প্রথম
বৈঠক
দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।
ছোট প্রশ্ন এবং উত্তর
Q.1. অর্থনৈতিক বিকাশ বা প্রসার কাকে
বলে?
Ans:- অর্থনৈতিক বিকাশ বা প্রসার: একটি দেশের
জাতীয়
আয়
এবং
প্রত্যেক ব্যক্তির মাথাপিছু আয়
বৃদ্ধি
পাওয়াকে অর্থনৈতিক বিকাশ
বা
প্রসার
বলে।
Q.2. জাতীয় আয়
মানে কি?
Ans:- জাতীয় আয়: একটি বিত্ত বছরে অর্থাৎ
1 এপ্রিল
থেকে
31 মার্চ
পর্যন্ত দেশে
উৎপাদিত সর্বমোট সামগ্রীর মুদ্রাগত মূল্যই
হচ্ছে
দেশের
জাতীয়।
Q.3. মানব উন্নয়ন বলতে কি বোঝ?
Ans:- মানব উন্নয়ন: দেশের জনসাধারণের স্বাস্থ্য, শিক্ষা,
জীবনধারণের মানদন্ড, আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবেশ ইত্যাদির উন্নতি
সাধনকে
একসঙ্গে মানব
উন্নয়ন বলে।
Q.4. অর্থনৈতিক উন্নয়ন
বলতে কি বোঝ?
Ans:- অর্থনৈতিক উন্নয়ন: অর্থনৈতিক উন্নয়ন বলতে
যে
অর্থনীতিতে অর্থনৈতিক বিকাশ
ঘটে,
জাতীয়
আয়
বৃদ্ধি
পায়,
আয়ের
সমবিতরণ ঘটে,
ধনী
গরিবের
পার্থক্য কমে,
মানব
উন্নয়ন ঘটে
এবং
উন্নয়নের পরিকাঠামো প্রসারিত হয়,
সেই
উন্নয়নকে অর্থনৈতিক উন্নয়ন বলে।
Q.5. অন্তর্ভুক্তিকরণ বলতে কি বোঝ?
Ans:- অন্তর্ভুক্তিকরণ: অন্তর্ভুক্তিকরণ হচ্ছে
একটি
প্রক্রিয়া যাতে
অর্থনৈতিক উন্নয়নের সুফল
গুলো
থেকে
সমাজের
কোন
শ্রেণীর মানুষ
যাতে
বঞ্চিত
না
হয়।
Q.6. উদারীকরণ মানে কি?
Ans:- উদারীকরণ : দেশের আর্থিক
ব্যবস্থার ওপর
থাকা
রাষ্ট্রের নিয়ন্ত্রণকে শিথিল
করাকেই
উদারীকরণ বলে।
Q.7. অনুজ্ঞা পত্র
মানে কি?
Ans:- অনুজ্ঞা পত্র: অনুজ্ঞা পত্র
হলো
অনুমতি
পত্র
যার
দ্বারা
বিপদজনক বা
স্পর্শকাতর শিল্প
ও বাণিজ্য ক্ষেত্রকে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে।
Q.8. বেসরকারিকরণ বলতে
কি বোঝ?
Ans:- বেসরকারিকরণ: সরকারি
নিয়ন্ত্রণ এবং
ব্যবস্থাপনার অধীন
প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি খন্ডে
অবাধ
প্রবেশ
করিয়ে
দেবার
নীতিকেই বলে
ব্যক্তিগতকরণ বা
বেসরকারিকরণ। 1991 সালে এই
নীতি
শুরু
হয়
এবং
নয়টি
(9) শিল্প
প্রতিষ্ঠান ব্যক্তিগত খন্ডের
জন্য
মুক্ত
করে
দেওয়া
হয়।
Q.9. নির্বিনিয়োজন নীতি
বলতে কি বোঝ?
Ans:- নির্বিনিয়োজন নীতি: সর্কারি খন্ডের
প্রতিষ্ঠান অংশ
পত্র
(Share) যখন
কোন
ব্যক্তিকে ক্রয়
করার
অনুমতি
থাকে
তখন
এই
নীতিকে
নির্বিনিয়োজন নীতি
বলে
Q.10. গোলকিকরণ বা বিশ্বায়ন
মানে কি?
Ans:- গোলকিকরণ বা বিশ্বায়ন: একটি
দেশের
অর্থনীতির সঙ্গে
বিশ্বের অন্যান্য দেশের
সংযোগ
স্থাপন
বা
সংহতি
সাধন
করাই
হলো
গোলকিকরণ বা
বিশ্বায়ন। উদারীকরণ ও বেসরকারিকরণের ফলে বিশ্বায়ন সম্ভব
হয়।
Q.11. অন্তর্মুখী নীতি বা বহির্বাণিজ্যহীনতা
মানে কি?
Ans:- অন্তর্মুখী নীতি বা বহির্বাণিজ্যহীনতা: যে দেশের
অর্থনীতিতে অন্য
দেশের
সঙ্গে
সংযোগ
স্থাপনের ব্যবস্থা নাই
বা
আগ্রহ
নাই
সেই
দেশের
নীতি
কে
অন্তর্মুখী নীতি
বা
বহির্বাণিজ্যহীনতা বলে।
Q.12. রাষ্ট্রসঙ্ঘের উন্নয়ন কর্মসূচি
(UNDP) র প্রতিবেদনে উল্লেখিত মানব উন্নয়নের তিনটি সূচক
উল্লেখ কর।
Ans:- রাষ্ট্রসঙ্ঘের উন্নয়ন কর্মসূচি (UNDP) র প্রতিবেদনে উল্লেখিত মানব উন্নয়নের তিনটি সূচক হলো:-
a) প্রত্যাশিত আয়ু
b) শিক্ষা এবং
c) জীবনযাত্রার মানদন্ড
Q.13. প্রত্যাশিত আয়ু বা জীবনকাল
বলতে কি বোঝ?
Ans:- প্রত্যাশিত আয়ু বা জীবনকাল: একটি শিশু
জন্ম
থেকে
কত
বছর
পর্যন্ত বেঁচে
থাকবে
বলে
আশা
করা
যায়। এরূপ জীবনকালকে গড়
হিসেবে
নির্ণয় করাকে
প্রত্যাশিত আয়ু
বা
জীবনকাল বলে।
Q.14. জনমুরি
আয় বা মাথাপিছু আয় বলতে
কি বোঝ?
Ans:- জনমুরি আয় বা মাথাপিছু আয়: দেশের কোন
বিত্তীয় বর্ষে
উৎপাদিত সমস্ত
উন্নয়নকে সেই
দেশের
সকল
নাগরিক
দ্বারা
ভাগ
করলে
যে
মান
পাওয়া
যায়
তাকে
জনমুরি
আয়
বলে।
Q.15. মানব উন্নয়নের চারটি স্তর
কি কি?
Ans:- মানব উন্নয়নের চারটি স্তর হলো ; অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং
সাংস্কৃতিক উন্নয়ন।
Q.16. মানব উন্নয়ন সূচক
বলতে কি বোঝ?
Ans:- মানব উন্নয়ন সূচক: মানব উন্নয়নের চারটি
স্তরের
ভিত্তিতে মানুষের উন্নত
জীবন
যাপনের
জন্য
প্রত্যাশিত আয়,
শিক্ষা
এবং
মাথাপিছু আয়ের
সম্মিলিত পরিসংখ্যাকে মানব
উন্নয়ন সূচক
বলে।
Q.17 . অর্থনৈতিক বিকাশ ও মানব উন্নয়নের মধ্যে পার্থক্য
কি?
Ans:- অর্থনৈতিক বিকাশ ও মানব উন্নয়নের মধ্যে পার্থক্য:- অর্থনৈতিক বিকাশের মূল
কেন্দ্রবিন্দু আয়,
কিন্তু
মানব
উন্নয়নের কেন্দ্রবিন্দু জনসাধারণ ও তার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং
সাংস্কৃতিক বিকাশ
সাধন।
Q.18. অর্থনৈতিক পরিকল্পনা
বলতে কি বোঝ?
Ans:- অর্থনৈতিক পরিকল্পনা: নির্ধারিত কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্যে উপনীত
হওয়ার
উদ্দেশ্যে এক
কেন্দ্রীয় কর্তৃপক্ষের দ্বারা
দেশের
অর্থনীতির স্বেচ্ছাকৃত নিয়ন্ত্রণ এবং
দিকদর্শনই হচ্ছে
অর্থনৈতিক পরিকল্পনা প্রতি
পাঁচ
বছরের
জন্য
প্রস্তুত পরিকল্পনাকে পঞ্চবার্ষিক পরিকল্পনা বলে।
Q.19. গণতান্ত্রিক পরিকল্পনা
বলতে কি বোঝ?
Ans:- গণতান্ত্রিক পরিকল্পনা:- যে পরিকল্পনা প্রস্তুত করার
সময়
বিভিন্ন পর্যায়ের মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করা
হয়
সেই
পরিকল্পনাকে গণতান্ত্রিক পরিকল্পনা বলে। এই পরিকল্পনা ক্ষমতার বিকেন্দ্রীকরণ এর
সঙ্গে
জড়িত
এবং
ইহা
তৃণমূল
পর্যায়ের পরিকল্পনা।
Q.20. ভারতের অর্থনৈতিক পরিকল্পনার ভাগ কয়টি
ও কি কি?
Ans:- ভারতের অর্থনৈতিক পরিকল্পনার ভাগ: দুইটি-
a) 1950- 51 সাল থেকে
1990-91 সাল
পর্যন্ত
b) 1991- 92 সাল থেকে
বর্তমান পর্যন্ত
Q.21. মিশ্র আর্থিক ব্যবস্থা বা মিশ্র অর্থনীতি
বলতে কি বোঝ?
Ans:- মিশ্র আর্থিক ব্যবস্থা বা মিশ্র অর্থনীতি: যে আর্থিক
ব্যবস্থায় সরকারি
খন্ড
এবং
ব্যক্তিগত খন্ডের
সহ-অবস্থান দেখা যায় সেই
আর্থিক
অবস্থাই হচ্ছে
মিশ্র
আর্থিক
ব্যবস্থা।
Q.22. সবুজ বিপ্লব
বলতে কি বোঝ?
Ans:- সবুজ বিপ্লব: আধুনিক প্রযুক্তিবিদ্যা প্রয়োগ করে
কৃষি
খন্ডের
উৎপাদনের পরিমাণ
বৃদ্ধি
করাই
হলো
সবুজ
বিপ্লব
ভারতে
ষাট
দশকের
মধ্যভাগে সবুজ
বিপ্লবের সূচনা
হয়
অবশ্য
এই
বিপ্লব
পাঞ্জাব ও হরিয়ানাতে ধান ও গম
উৎপাদনে সীমিত
থাকে।
Q.23. ভারতীয় প্রশাসন ব্যবস্থার স্তর
কয়টি ও কি কি?
Ans:- ভারতীয় প্রশাসন ব্যবস্থার স্তর:- তিনটি- কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার
এবং
স্থানীয় নিগম
বড় প্রশ্ন এবং উত্তর
Q.1. অর্থনৈতিক বিকাশ এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক ও পার্থক্যগুলি
লেখ।
Ans:- অর্থনৈতিক বিকাশ এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক ও পার্থক্য:
সম্পর্ক: অর্থনৈতিক বিকাশ ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব
নয়
অর্থনৈতিক বিকাশ
অর্থনৈতিক উন্নয়নের একটি
অংশ।
পার্থক্য:
a) অর্থনৈতিক বিকাশের অর্থ সীমিত কিন্তু
অর্থনৈতিক উন্নয়নের অর্থ
প্রসারিত
b) অর্থনৈতিক বিকাশে জাতীয় আয়
ও মাথাপিছু আয় বৃদ্ধি হয়
কিন্তু
অর্থনৈতিক উন্নয়নে উৎপাদন
ব্যবস্থার আমূল
পরিবর্তন সাধন
হয়
এবং
জীবনধারণের মানদণ্ড উন্নত
হয়
Q.2. 1910 সালে মানব উন্নয়নের প্রতিবেদনে যুক্ত করা
তিনটি নতুন ধারণা কি কি?
Ans:- 1910 সালে মানব উন্নয়নের প্রতিবেদনে তিনটি নতুন ধারণা যুক্ত করা হয়েছে:-
a)
বৈষম্য
সাপেক্ষ মানব
উন্নয়ন সূচক,
b)
লিঙ্গ
বৈষম্য
সূচক
এবং
c)
বহুমাত্রিক দারিদ্র সূচক।
Q.3. পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য গুলো
লেখ।
Ans:- পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য গুলো হলো:
a) উন্নয়নের হার গতিশীল করা
b) আর্থসামাজিক বৈষম্য দূর করা
c) দরিদ্রতা নির্মূল করা
d) নিযুক্তির সুবিধা বৃদ্ধি করা
e) আঞ্চলিক বৈষম্য দূর করা
f) পরিবেশ প্রদর্শন নিয়ন্ত্রণ করা
g) আত্মনির্ভরশীলতা অর্জন করা
h) বিনিয়োগের কৌশল উদ্ভাবন করা
i) পরিকল্পনার লক্ষ্য গুলো নির্ধারণ করা
j) সম্পদ আহরণের উপায়গুলো নির্ধারণ করা
ইত্যাদি
ভারতে পরিকল্পনা আয়োগের উপর
পঞ্চবার্ষিক পরিকল্পনার দায়িত্ব ছিল।
Q.4. NITI আয়োগের সদস্যরা
কারা?
Ans:- NITI আয়োগের সদস্যরা:-
a) প্রধানমন্ত্রী =
সভাপতি
b) উপ-সভাপতি
c) প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী
d) প্রত্যেক কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল
e) চারজন কেন্দ্রীয় মন্ত্রী
f) মুখ্য কার্যপালিকা পদাধিকারী এবং
g) বিভিন্ন বিশেষজ্ঞ জন
Q.5. প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার
মূল লক্ষ্য কি কি
ছিল?
Ans:- 1950-51 সাল থেকে 1990-91 সাল পর্যন্ত পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রথম পর্যায়ের মূল লক্ষ্য ছিল:-
a) অর্থনৈতিক উন্নয়নের হার দ্রুত বৃদ্ধি
করা
b) আধুনিক প্রযুক্তি বিদ্যা
প্রয়োগের ওপর
গুরুত্ব প্রদান
করা
c) আত্ননির্ভরশীলতা অর্জন করা ইত্যাদি
Q.6. দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক পরিকল্পনায়
কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটানো হয়েছিল?
Ans:- দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক পরিকল্পনায় (1990-91 থেকে আজ পর্যন্ত) গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো- উদারীকরণ, বেসরকারিকরণ এবং গোলকিকরণ বা বিশ্বায়ন এর
ফলে
সৃষ্টি
হয়:-
a) সরকারি ব্যয় বৃদ্ধি
ও আয় কমে যায়
এবং
বিত্তীয় সংকটের
সৃষ্টি
হয়
b) সীমিত উৎপাদনের ফলে
মুদ্রাস্ফীতির সৃষ্টি
হয়
এবং
c) ভারতের বৈদেশিক বাণিজ্যে ভয়াবহ
রূপ
নেয়
Q.7. দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক পরিকল্পনায় গ্রহণ করা অর্থনৈতিক সংস্কারের সুফল ও কুফল সমূহ উল্লখ কর।
Ans:- দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক পরিকল্পনায় গ্রহণ করা অর্থনৈতিক সংস্কারের সুফল সমূহ:-
a) অর্থনৈতিক উন্নয়নের হার বৃদ্ধি হয়
(2005-06, 06-07এবং
07-08 এ ক্রমে 9.5%, 9.7%, এবং 9.2%)।
b) পাইকারি মূল্য সূচি কমে যায়।
c) ভারতীয় রিজার্ভ ব্যাংকে বৈদেশিক বিনিময়যোগ্য মুদ্রার পরিমাণ 328.7 বিলিয়ন ডলার এ পৌঁছে
যায়।
কুফল বা সমস্যা সমূহ:-
a) খুচরা মূল্য সূচি
কম
হয়
নাই।
b) প্রতিযোগিতার প্রসার ও তীব্রতা বৃদ্ধি
হয়
কিন্তু
ক্রয়
ক্ষমতা
বৃদ্ধি
হয়
নাই।
c) পন্যের মোহ ও অন্ধতা
ভোগবাদী অর্থনীতির কারক।
d) গোলকিকরণের ফলে দেশ ও দেশের জনগণের আত্নপরিচয় ক্ষুণ্ন হওয়ার
সম্ভাবনা প্রকট।
e) বাজার কেন্দ্রীক অর্থনীতি দরিদ্র
জনগণকে
বঞ্চিত
করার
সম্ভাবনা।
Q.8. গোলকিকরনের সুফল ও
কুফল সমূহ উল্লখ
কর।
Ans:- গোলকিকরনের সুফল সমূহ:-
a) বিভিন্ন দেশের মধ্যে দূরত্ব
হ্রাস
এবং
একটি
সীমাহীন বিশ্বের সৃষ্টি
হয়।
b) প্রযুক্তি বিদ্যার আদান-প্রদান ঘটে।
c) প্রতিযোগিতা বৃদ্ধি হয় ফলের
গ্রাহক
এবং
উৎপাদক
উভয়ের
ই লাভ হয়।
d) অর্থনৈতিক পরিবর্তনের প্রক্রিয়া ক্ষিপ্র হয়।
গোলকিকরনের কুফল সমূহ:
a) জাতীয় স্বার্থ, ঐতিহ্য,
পরম্পরা ক্ষুন্ন হতে
পারে।
b) দরিদ্ররা নতুন কৌশল গুলো
থেকে
বঞ্চিত
হতে
পারে।
c) ধনী গরিবের মধ্যে
ব্যবধান বৃদ্ধি
হতে
পারে।
d) আন্তরাষ্ট্রীয় শোষণ বৃদ্ধি ও কালো
বাজারের পরিমাণ
বৃদ্ধি
হতে
পারে।
Q.9. অসমের চলিত পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যগুলো
উল্লখ কর।
Ans:- অসমের চলিত পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যগুলো:-
a) দেশের উন্নতি উন্নত
রাজ্য
গুলোর
সমান
উন্নীত
করার
জন্য
2-3 দশকের
মধ্যে
অসমের
উন্নয়নের হার
10% বৃদ্ধি
করা।
b) দরিদ্রতা এবং অর্থনৈতিক বৈষম্য
হ্রাস
করার
জন্য
বিশেষ
পরিকল্পনা।
c) প্রযুক্তি বিদ্যা ও বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনায় বন্যা
ও ভূমিস্খলন সমস্যার সমাধান করা।
d) কৃষি খন্ডের বার্ষিক উন্নয়ন 6 থেকে
8 শতাংশ
বৃদ্ধি
করা।
e) আধুনিক প্রযুক্তিবিদ্যা প্রয়োগের দ্বারা
শক্তি
উৎপাদনে আত্মনির্ভরশীলতা অর্জন
করা।
f) অসমের মানব উন্নয়ন সূচক
মূল্য
ঊর্ধ্বগামী করা।
g) স্বনির্ভরশীলতার জন্য ক্ষুদ্র ও কুটিরশিল্পে অগ্রাধিকার দেওয়া।
h) জৈব বৈচিত্র রক্ষা
করে
জলবায়ু সমস্যার মোকাবিলা করা।
i) যোজনা গ্রহণের মাধ্যমে সু
প্রশাসনের ব্যবস্থা করা।
j) নগর ও
গ্রামের মধ্যকার বৈষম্য
দূরীকরণের চেষ্টা
করা।
******************************



0 Comments
HELLO VIEWERS, PLEASE SEND YOUR COMMENTS AND SUGGESTION ON THE POST AND SHARE THE POST TO YOUR FRIEND CIRCLE.